ঢাকা | শনিবার, ৮ আগস্ট ২০২৬
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ      দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

গাজীপুরে কভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ২

গাজীপুরে কভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ২
জনতার কথা বলে।
Daily Barta Post

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে বড়চালা বাস স্ট্যান্ডে সিএনজির সঙ্গে কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মুমূর্ষু অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর ও শ্রীপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সিএনজিটি কালিয়াকৈর থেকে শ্রীপুর মাওনা চৌরাস্তা যাচ্ছিল। এ সময় মাওনা থেকে ছেড়ে আসা কভার্ডভ্যানের সঙ্গে বডচালা স্ট্যান্ড মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজি থাকার দুই যাত্রী নিহত হন।

ফুলবাড়ীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি এখনো ঘটনাস্থলে পড়ে আছে।

এলাকা ভিত্তিক সংবাদ