ঢাকা | শনিবার, ৮ আগস্ট ২০২৬
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ      দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

গণঅভ্যুত্থান আত্মত্যাগ, প্রতিবাদ ও মুক্তির সংগ্রামের প্রতীক

গণঅভ্যুত্থান আত্মত্যাগ, প্রতিবাদ ও মুক্তির সংগ্রামের প্রতীক
জনতার কথা বলে।
Daily Barta Post

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান এদেশের মানুষের আত্মত্যাগ, প্রতিবাদ ও মুক্তির সংগ্রামের প্রতীক। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় সরাইল উপজেলা সদরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ এবং মৌন মিছিল শেষে তিনি কথাগুলো বলেন।


অ্যাডভোকেট তপু বলেন, “শহীদদের আত্মদান কেবল ইতিহাস নয়, তা হলো আমাদের চলার পথের চেতনা ও অনুপ্রেরণা। তাদের আত্মত্যাগের মর্যাদা দিতেই বিএনপি ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে যাচ্ছে।


বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।”
মৌন মিছিলটি উচালিয়াপাড়া মোড় চৌরাস্তা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।


উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, কালিকচ্ছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সরাইল সদর বিএনপি'র সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, কালিকচ্ছ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, বক্তব্য রাখেন আব্দুল হাফিজ মাখন,আলাল মিয়া, মেহেদি হাসান, নূরল আমিন মাস্টার , সৈয়দ জাকির হোসেন, মীর ওয়ালিদ। দোয়া পরিচালনা করেন সরাইল উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
 

এলাকা ভিত্তিক সংবাদ