ঢাকা | শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     ভরা মৌসুমেও ইলিশের আকাল, তজুমদ্দিনে অর্ধাহার-অনাহারে জেলে পরিবার      মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা      বাংলাদেশকে হারাতে হলে ইতিহাসই গড়তে হবে অস্ট্রেলিয়াকে      বিদ্যুতের দাবিতে মোমবাতি মিছিল জামায়াতের, বিক্ষোভ সিপিবির      ধানমন্ডি ৩২ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১      ফুটবলের জন্য নদীতে নেমে তলিয়ে গেল যুবক      ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর স্বস্তির আশা, বাড়ছে এলএনজি সরবরাহ      যে স্বাদ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিয়েছে বাংলাদেশ, তা এবার দিল অস্ট্রেলিয়াকে      আগামী অক্টোবরে চালু হতে পারে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী      স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি      চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল      হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা ট্রাম্পের      ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫, সুনামি সতর্কতা প্রত্যাহার      নিউরোসায়েন্সে হাসপাতালের ৫০০ বেডের ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      দেশের বাজারে ডলারের দাম কমল

নিউরোসায়েন্সে হাসপাতালের ৫০০ বেডের ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউরোসায়েন্সে হাসপাতালের ৫০০ বেডের ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন।
 
উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজারে।
 
দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
 
এর আগে ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ বেডের হাসপাতাল চালু করা হয়। ব্যাপক হারে রোগী আসতে থাকায় সুচিকিৎসা নিশ্চিত করতে পরে আরো ২০০ বেড বাড়ানো হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে আরো ৫০০ বেড বাড়ানো হলো।
 
এলাকা ভিত্তিক সংবাদ