ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা     ⊙ সহশিল্পী বদলে নতুন মিশনে ইধিকা পাল     ⊙ পতিত স্বৈরাচারকে সুবিধা না দেওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের     ⊙ জাসদ কার্যালয়ে আ.লীগের ‘গোপন’ বৈঠকের প্রস্তুতি, আটক শতাধিক নেতাকর্মী     ⊙ মনপুরায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কেন্দ্রে সুপেয় পানি বিতরণ     ⊙ মনপুরায় তিন চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে ভাতাভোগীদের মাঝে সুপেয় পানি বিতরণ     ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি

মনপুরায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কেন্দ্রে সুপেয় পানি বিতরণ

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ক্লান্ত সুবিধাভোগীদের স্বস্তি
মনপুরায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কেন্দ্রে সুপেয় পানি বিতরণ
জনতার কথা বলে।
Daily Barta Post
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ থেকে ছবি বার্তাপোষ্ট

ভোলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত ভাতাভোগীদের বায়োমেট্রিক ও তথ্য শনাক্তকরণ (ভাতা শনাক্তকরণ) কার্যক্রমে অংশ নিতে আসা প্রবীণ ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন আসন্ন ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাদুল ইসলাম শাহীন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরকারি ভাতা শনাক্তকরণ ও হালনাগাদ করতে আসা শত শত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সুবিধাভোগীদের মাঝে তিনি নিজস্ব উদ্যোগে বিশুদ্ধ সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
জানা যায়, ইউনিয়ন পরিষদে নতুন ও পুরাতন ভাতাভোগীদের উপস্থিতি নিশ্চিত করে শনাক্তকরণ কাজ সম্পন্ন করতে এসে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী মানুষগুলো চরম ভিড় ও তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হন। এ খবর জানতে পেরে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদুল ইসলাম শাহীন নিজ উদ্যোগে সমর্থক ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছান এবং লাইন ধরে থাকা প্রতিটি মানুষের হাতে পানির বোতল ও স্যালাইন তুলে দেন।
চেয়ারম্যান প্রার্থী শাহাদুল ইসলাম শাহীন বলেন,ভাতা কার্ডধারীদের সুনির্দিষ্টভাবে তথ্য শনাক্তকরণের এই প্রক্রিয়ায় যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অসুস্থতা বা কষ্ট না হয়, সেজন্যই আমরা ন্যূনতম এই সেবার ব্যবস্থা করেছি। ভবিষ্যতে ভাতা বিতরণ বা তথ্য হালনাগাদের দিনগুলোতে সার্বিক সুপেয় পানি ও সুচ্ছায়া নিশ্চিতের পরিকল্পনা রয়েছে।
শনাক্তকরণে আসা এক প্রবীণ ভাতাভোগী রফিকউদ্দিন বলেন, "সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে ভাতা শনাক্তের জন্য অপেক্ষা করতে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। শাহাদুল ইসলাম শাহীন পানির বোতল আর স্যালাইন দিয়ে যে উপকার করলেন, তাতে খুব আরাম পেয়েছি।"
পানি বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রার্থীর সমর্থকরা উপস্থিত থেকে বায়োমেট্রিক ও তথ্য শনাক্তকরণে আসা মানুষকে সহযোগিতা করেন। চেয়ারম্যান প্রার্থী শাহাদুল ইসলাম শাহীনের এই সামাজিক ও সময়োপযোগী মানবিক কাজের প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণ সাকুচিয়া এলাকার মানুষ।

এলাকা ভিত্তিক সংবাদ