ঢাকা | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন      প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি      ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ‘প্রাতিষ্ঠানিক ঘাটতি’র কথা বললেন সিইসি      বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ : চিফ হুইপ      মির্জা ফখরুলের জন্য ভোট চেয়েছেন তারেক রহমান      চালুর পরদিনই ফাঁকা ‘পিংক বাস’, যাত্রীদের আগ্রহ সাধারণ গণপরিবহনে      ‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: নুরুল হক নুর      রাজবাড়ীতে অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা      কলকাতায় অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশির মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক      কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল      ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে দামি একাদশে আছেন যারা      সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জামিনে কারামুক্ত      ফের বাবা হলেন ম্যাক্সওয়েল      রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা      ট্রাম্পের ‘হিউম্যান প্রিন্টার’ কে এই নাটালি হার্প, বেতন কত

চালুর পরদিনই ফাঁকা ‘পিংক বাস’, যাত্রীদের আগ্রহ সাধারণ গণপরিবহনে

চালুর পরদিনই ফাঁকা ‘পিংক বাস’, যাত্রীদের আগ্রহ সাধারণ গণপরিবহনে
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) রাজধানীর বিভিন্ন রুটে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে। তবে চালুর পরদিনই এসব বাসে যাত্রীর সংকট দেখা গেছে। অধিকাংশ আসন ফাঁকা রেখেই চলতে দেখা গেছে বিশেষায়িত বাসগুলোকে।
 
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে দেখা যায়, মহিলা বাস সার্ভিসে হাতে গোনা কয়েকজন যাত্রী থাকলেও সাধারণ গণপরিবহনে নারীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। এমনকি অফিসগামী অনেক নারীকে সাধারণ বাসের গেট ধরে ঝুঁকি নিয়ে চলাচল করতেও দেখা গেছে।
 
সকাল ৯টার পর শ্যামলী বাস পয়েন্ট অতিক্রম করে মিরপুর-১০ থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল একটি মহিলা বাস। বাইরে থেকে দেখা যায়, বাসটির দোতলার প্রায় সব আসনই ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র চার-পাঁচজন নারী যাত্রী।
 
শ্যামলী থেকে বাসটির পিছু নিয়ে কয়েকটি বাসস্ট্যান্ড অতিক্রম করে সংসদ ভবন পর্যন্ত যায়। এ সময় নতুন কোনো যাত্রীকে বাসটিতে উঠতে বা নামতে দেখা যায়নি। যাত্রী সংকটের কারণে বাসটি কোনো স্টপেজে না থামায় চালক বা সহকারীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 
অন্যদিকে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে নারী যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেলেও নির্দিষ্ট করে মহিলা বাসের জন্য অপেক্ষা করার আগ্রহ খুব একটা দেখা যায়নি। প্রতিদিনের মতো সাধারণ লোকাল বাসেই উঠতে দেখা গেছে বেশির ভাগ নারীকে। এমনকি যাত্রীচাপের কারণে নারী-পুরুষ উভয়ের চলাচল করা বিআরটিসি বাসের গেট ধরে ঝুঁকি নিয়ে যাতায়াত করতেও দেখা গেছে নারীদের।
 
সকাল সাড়ে ৯টার দিকে ফার্মগেট এলাকায় অবস্থান নিয়ে এক ঘণ্টা অপেক্ষা করেও কোনো মহিলা বাস সার্ভিসের দেখা মেলেনি। সেখানে বাসের জন্য অপেক্ষমাণ নারী যাত্রীদের সঙ্গে কথা বলেও বিশেষ বাসটির প্রতি আগ্রহের তেমন প্রমাণ পাওয়া যায়নি।
 
ফার্মগেটে অপেক্ষমাণ আসমা আক্তার বলেন, ‘মহিলা বাসের জন্য অপেক্ষা করছি, বিষয়টি এমন নয়। প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। যে বাস আগে আসবে, সেটিতেই উঠব। শুধু মহিলা বাসের অপেক্ষায় থাকলে কখন আসবে, কখন অফিসে পৌঁছাব— তা নিশ্চিত নয়।’
 
আরেক যাত্রী সোনালী খাতুন বলেন, প্রায় ৩০ মিনিট ধরে তিনি বাসের জন্য অপেক্ষা করছেন। এ সময় মহিলা বাসের দেখা পাননি। তাঁর মতে, উদ্যোগটি ভালো হলেও বাসের সংখ্যা কম থাকায় অফিস সময়ে শুধু এ বাসের ওপর নির্ভর করা কঠিন।
 
তিনি বলেন, ‘সরকার মাত্র সেবাটি চালু করেছে। ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়বে আশা করি। তবে এখন বাস কম থাকায় কখন একটি বাস আসবে, তা নিশ্চিত নয়। সরকারের উচিত বাসের সংখ্যা আরও বাড়ানো।’
 
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
 
বিআরটিসি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে যুক্ত করে প্রাথমিকভাবে ৯টি রুটে ১০টি বাস চালু করা হয়েছে। এসব বাসের চালক ও কন্ডাক্টর নারী। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়ায় আরও চারটি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। ঢাকার ৯টি রুটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসগুলো চলাচল করবে। মোট ১১৪টি স্টপেজে এসব বাস থামবে।
এলাকা ভিত্তিক সংবাদ