ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী     ⊙ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জাতীয় কমিটির     ⊙ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা     ⊙ সহশিল্পী বদলে নতুন মিশনে ইধিকা পাল     ⊙ পতিত স্বৈরাচারকে সুবিধা না দেওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের     ⊙ জাসদ কার্যালয়ে আ.লীগের ‘গোপন’ বৈঠকের প্রস্তুতি, আটক শতাধিক নেতাকর্মী     ⊙ মনপুরায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কেন্দ্রে সুপেয় পানি বিতরণ     ⊙ মনপুরায় তিন চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে ভাতাভোগীদের মাঝে সুপেয় পানি বিতরণ     ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী

‘জুলাই শহীদ দিবস' ও 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালন করবে বাকৃবি

‘জুলাই শহীদ দিবস' ও 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালন করবে বাকৃবি
জনতার কথা বলে।
Daily Barta Post

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সরকার ঘোষিত ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস' ও ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে পালন করবে। এ উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টায় উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে আয়োজক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন ইনস্টিটিউট ও প্রশাসনিক দফতরের পরিচালকবৃন্দ এবং জ্যেষ্ঠ শিক্ষকরা।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐতিহাসিক অভ্যুত্থানের স্মরণে আমরা এ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করব।" তিনি কর্মসূচিগুলো সফল করতে শিক্ষক, শিক্ষার্থী ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, এই দুই দিবসকে কেন্দ্র করে শিগগিরই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।

এলাকা ভিত্তিক সংবাদ