ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

ইউটিউবে চালু হচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের নতুন নিয়ম

ইউটিউবে চালু হচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের নতুন নিয়ম
জনতার কথা বলে।
Daily Barta Post

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ব্যবহার করেন সব বয়সি মানুষ। অনেকেই ইউটিউবে কনটেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করেন।

এবার ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নিয়ম আনলো। নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবাররা তাদের পুরোনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না। ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে এই বদল আনতে চলেছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত প্ল্যাটফর্মটির? তার পেছনে আছে বিশেষ এক কারণ।

মূলত যে ইউটিউবাররা ভালো কাজ করছেন তাদের সুরক্ষা প্রদান এবং প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করার লক্ষ্যেই নতুন এই নিয়ম আনতে চলেছে সংস্থাটি। অনেক ইউটিউবাররাই তাদের চ্যানেলে নিজেদের পূর্ব প্রকাশিত ভিডিও ফের আপলোড করেন এবং সেখান থেকে অনৈতিকভাবে আয় করেন।

সম্প্রতি দেখা গেছে, বেশ কিছু ইউটিউবার তাদের চ্যানেলে অন্য ইউটিবারের বানানো ভিডিও কিংবা কৃত্রিম মেধা দ্বারা তৈরি করা ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করছেন। মূলত এই ধরনের অন্যায্য কার্যকলাপ থেকে ইউটিউবারদের বিরত রাখতে এবং প্ল্যাটফর্মের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে তুলতে নয়া এই পদক্ষেপ করতে চলেছে গুগলের প্ল্যাটফর্মটি।

এলাকা ভিত্তিক সংবাদ