ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

ঘুম কম হলেই বাড়ে যেসব রোগের ঝুঁকি

ঘুম কম হলেই বাড়ে যেসব রোগের ঝুঁকি
জনতার কথা বলে।
Daily Barta Post
দীর্ঘদিন কম ঘুমের অভ্যাস বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে। ছবি : সংগৃহীত
সুস্থ থাকতে খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও জরুরি। নিয়মিত ঘুমের ঘাটতি হলে শুধু ক্লান্তি নয়, ধীরে ধীরে শরীর ও মনের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। দীর্ঘদিন কম ঘুমের অভ্যাস বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে।
 
ঘুমের সময় শরীর বিশ্রাম নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু শারীরিক কার্যক্রম সম্পন্ন করে। মস্তিষ্কও এ সময়ে সারাদিনের তথ্য প্রক্রিয়াজাত ও প্রয়োজনীয় বিষয়গুলো সংরক্ষণ করে। ফলে পর্যাপ্ত ঘুম না হলে এসব স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
 
গবেষণায় দেখা গেছে, নিয়মিত ঘুমের ঘাটতির সঙ্গে রাগ, দুশ্চিন্তা ও অবসাদের মতো মানসিক সমস্যার সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন কম ঘুম হৃদ্‌স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।
 
এ ছাড়া পর্যাপ্ত ঘুম না হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। ফলে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
 
ঘুমের ঘাটতির সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বৃদ্ধিরও সম্পর্ক পাওয়া গেছে। তাই নিয়মিত কম ঘুমকে স্বাভাবিক অভ্যাস হিসেবে না নিয়ে জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি।
 
বিশেষজ্ঞদের মতে, একজন পূর্ণবয়স্ক মানুষের সাধারণত প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। নিয়মিত পর্যাপ্ত ঘুম শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
সূত্র : ওয়েব এমডি/হেলথলাইন
 
এলাকা ভিত্তিক সংবাদ