ঢাকা | রবিবার, ৯ আগস্ট ২০২৬
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৪০৬ জন

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৪০৬ জন
জনতার কথা বলে।
Daily Barta Post

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা ৫২ জনে দাঁড়িয়েছে। অপরদিকে একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০৬ জন। মৃত্যু ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এই বিভাগে ৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৭৮ জন ছাড়াও ঢাকা বিভাগে ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫২ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১৮৮ জন রোগী। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (২১ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। পাশাপাশি বরিশাল বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৪ জন করে ৮ জন, রাজশাহী বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

এলাকা ভিত্তিক সংবাদ