ঢাকা | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী     ⊙ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জাতীয় কমিটির     ⊙ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা

হাম ও উপসর্গে মৃত্যু ৯০০ ছুঁইছুঁই

২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ৯৭২
হাম ও উপসর্গে মৃত্যু ৯০০ ছুঁইছুঁই
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

হামের উপসর্গে দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৫ জনে। ল্যাব পরীক্ষায় ৯৯ জনের মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮৯৪ জন। 

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৮৭ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয়েছেন ৮৮৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ হাজার ৭৩০ জনের হামের সংক্রমণ ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়েছে। এ সময়ে মোট ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।

বিভাগভিত্তিক হিসাবে, সন্দেহজনক হাম রোগী শনাক্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ৬১ হাজার ৯৮২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ হাজার ৪৬৪ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬ হাজার ৫৯২, বরিশালে ১৫ হাজার ৩৬৬, রাজশাহীতে ৯ হাজার ৩৪৮, খুলনায় ৯ হাজার ২৭২, সিলেটে ৯ হাজার ১৭৩, ময়মনসিংহে ৬ হাজার ৭৫৮ এবং রংপুরে ২ হাজার ৫৫৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

লক্ষ্যমাত্রার চেয়ে ৭.৩ শতাংশ বেশি টিকা
হাম-রুবেলা সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর আওতায় সারা দেশে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে এ পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৯৩ লাখ ২৬ হাজার ৮৯৪ শিশু। এতে লক্ষ্যমাত্রার তুলনায় টিকাদানের হার দাঁড়িয়েছে ১০৭ দশমিক ৩ শতাংশ।

১২টি সিটি করপোরেশন এলাকাতেও টিকাদানের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এসব এলাকায় ১৯ লাখ ৫ হাজার ৯৫০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ২০ লাখ ৫০ হাজার ৮২৫ শিশুকে। সিটি করপোরেশন এলাকায় টিকাদানের কভারেজ ১০৭ দশমিক ৬ শতাংশ।

তবে টিকাদানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও দেশে হামে নতুন রোগী ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে পরিস্থিতি এখনও উদ্বেগজনক।

এলাকা ভিত্তিক সংবাদ