ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

ইউপি নির্বাচনের তফসিল সেপ্টেম্বরেই : ইসি

ইউপি নির্বাচনের তফসিল সেপ্টেম্বরেই : ইসি
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ধাপে ধাপে ইউপি নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
 
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে সেগুলো শেয়ার করব।’
 
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। দুই-এক দিনের মধ্যেই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে প্রবর্তিত বেশ কিছু বিধান স্থানীয় সরকার নির্বাচনেও রাখা হয়েছে।
 
নির্বাচনের সময় নির্ধারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক, বৃত্তি, টেস্ট ও প্রি-টেস্ট পরীক্ষার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। কারণ, ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান এবং ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয় রয়েছে।        
 
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা আশা রাখি এই পরীক্ষার সময়গুলো বাদ দিয়ে আগে বা পরে আমরা নির্বাচনের তারিখ নির্ধারণ করব। যতটুক সম্ভব সেটাকে আমরা ওইভাবে শিডিউলে নিয়ে আসব। তবে সুনির্দিষ্টভাবে আমি দিনক্ষণ তারিখ এই মুহূর্তে বলতে পারব না, একটু সময় দিতে হবে। আমরা কাজ করছি। অচিরেই জানানো হবে।’
 
নির্বাচনে নিরাপত্তা বাড়াতে সিসিটিভি, বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ভুল তথ্য ও মিসইনফরমেশন মোকাবিলায়ও ব্যবস্থা নেওয়া হবে।
 
এলাকা ভিত্তিক সংবাদ