ঢাকা | রবিবার, ৯ আগস্ট ২০২৬
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ

বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদের উদ্যোগে ভালুকায় ফুটবলের মহোৎসব

বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদের উদ্যোগে ভালুকায় ফুটবলের মহোৎসব
জনতার কথা বলে।
Daily Barta Post

ময়মনসিংহের ভালুকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন উদ্দিন আহমেদ বাচ্চুর নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে চলছে ফুটবলের এক বিশাল উৎসব। উপজেলার ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভায় মোট ১২টি টিম এবং ৫টি মহিলা ফুটবল টিম এই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মাঠে এই টুর্নামেন্টের ১০ম খেলা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে উৎসব মুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত টুর্নামেন্টের এই খেলাগুলি উপভোগ করছেন। বৃষ্টি কিংবা তীব্র গরমের মাঝেও মাঠে উপস্থিত হচ্ছেন হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক।

কিশোর ও যুবসমাজকে সন্ত্রাস, অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এই উদ্যোগ বলে জানান ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। উপজেলার ৩০টি মাঠ সংস্কার ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যুবসমাজকে খেলার মাঠে ফেরানোর এই উদ্যোগ নিয়েছেন ভালুকা উপজেলা বিএনপির ত্যাগী এই নেতা এমনটাই জানালেন টুর্নামেন্ট সংশ্লিষ্টরা।

এলাকা ভিত্তিক সংবাদ