ঢাকা | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ পরিচ্ছন্ন ঢাকা গড়তে প্রতিমন্ত্রীর নয়া পরিকল্পনা     ⊙ জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের     ⊙ কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা     ⊙ স্বামীর দুঃসময়ে পাশে দাঁড়িয়ে বর্ষা, ‘আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন’     ⊙ প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান     ⊙ হঠাৎ ঢাকায় পিটার হাস     ⊙ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়ছে, কোনটিতে কত     ⊙ দক্ষিণ সাকুচিয়া ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আলহাজ্ব ফিরোজ মুন্সী     ⊙ ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা     ⊙ বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা     ⊙ শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না : শফিকুর রহমান     ⊙ এনভিডিয়া কাণ্ডে এবার প্রশ্নের মুখে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক     ⊙ গ্রিসে বিয়ে সারলেন কাব্য-অনিরুদ্ধ     ⊙ ঢাকা থেকে চট্টগ্রাম যাবে বৈদ্যুতিক ট্রেন, গতি ঘণ্টায় ১৪০ কিমি     ⊙ জলবায়ু সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বিশ্বনেতাদের

প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান

প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জালে দেখা পায়নি কোনো দলই। গোল না পেলেও ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের। বলের দখল কিংবা আক্রমণ সব জায়গায় এগিয়ে ছিল স্বাগতিকরা।

বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলের শটই পোস্টে লেগেছে। বাংলাদেশের আক্রমণগুলো পাকিস্তানের বক্সের সামনে গিয়ে থেমে যাচ্ছে। পাকিস্তানও কয়েকবার ভয় ধরিয়েছে তবে গোল পায়নি।

অল্পের জন্য গোল পায়নি বাংলাদেশ। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন রাকিব। কিন্তু তার সেই জোরাল শট প্রথমে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার, পরে তার হাত থেকে ছুটে গিয়ে বল লেগেছে পোস্টে। গোলবঞ্চিত হয় বাংলাদেশ।খেলার ৩০ মিনিটে পাকিস্তান তারিক কাজী ফাঁকায় বল পেয়েও শটে গোল নিশ্চিত করতে পারেননি। বল পোস্টে লাগায় গোল বঞ্চিত থাকে পাকিস্তান।

ম্যাচের প্রথম দুই মিনিটে দুটি ভালো আক্রমণ করেছে পাকিস্তান। শমিত সোমের মিস পাস থেকে শুরু হওয়া আক্রমণে লক্ষ্যে শটও রেখেছিল তারা। তবে মেহেদী হাসান শ্রাবন ঝাঁপিয়ে দুই হাত দিয়ে দুর্দান্ত সেভ দিয়েছেন। পরের মিনিটের আক্রমণ যদিও আর গোলকিপার পর্যন্ত পৌঁছায়নি। আত্মবিশ্বাসী শুরু করেছে পাকিস্তান, বাংলাদেশ একটু চাপে।

এলাকা ভিত্তিক সংবাদ