ঢাকা | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ এনভিডিয়া কাণ্ডে এবার প্রশ্নের মুখে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক     ⊙ গ্রিসে বিয়ে সারলেন কাব্য-অনিরুদ্ধ     ⊙ ঢাকা থেকে চট্টগ্রাম যাবে বৈদ্যুতিক ট্রেন, গতি ঘণ্টায় ১৪০ কিমি     ⊙ জলবায়ু সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বিশ্বনেতাদের     ⊙ সেমিতে ব্যাটিং ধস, পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল যুবারা     ⊙ উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র     ⊙ ফেসবুকে প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট: সংসদে প্রতিমন্ত্রী     ⊙ হুমায়ূন আহমেদের জন্মদিনে নানা আয়োজন     ⊙ বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের     ⊙ সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা     ⊙ কারিগরি ত্রুটি সমাধান, ফের সচল আরটিজিএস লেনদেন     ⊙ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী     ⊙ চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ     ⊙ প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা     ⊙ ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট

এনভিডিয়া কাণ্ডে এবার প্রশ্নের মুখে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

এনভিডিয়া কাণ্ডে এবার প্রশ্নের মুখে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
জনতার কথা বলে।
Daily Barta Post
জেনসেন হুয়াংয়ের সঙ্গে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। ছবি: সংগৃহীত

এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে এবার কংগ্রেসের প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তাঁর মুখপাত্র ক্রিস্টেন আইকমার এনবিসি নিউজকে জানিয়েছেন, সিনেটের ব্যাংকিং কমিটির প্রশ্নের জবাব দিতে লুটনিক স্বেচ্ছায় হাজির হওয়ার সম্মতি দিয়েছেন।

সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক থাকার বিষয়ে ট্রাম্প প্রশাসন কী জানতো, তা স্পষ্ট করার দাবি জানাচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা। এমন সময় লুটনিককে প্রশ্নের মুখে পড়ার খবর সামনে এলো।

চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ঝুঁকি যাচাইয়ের দায়িত্বে ছিল বাণিজ্য মন্ত্রণালয়। এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, লুটনিককে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করেছেন ব্যাংকিং কমিটির চেয়ারম্যান টিম স্কট। জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে তিনি বাণিজ্যমন্ত্রীর বক্তব্য শুনতে চান।

এনবিসি আরও জানিয়েছে, একই কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার জন্য জেনসেন হুয়াংকেও অনুরোধ জানিয়েছেন স্কট।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জেনসেন হুয়াং বৃহস্পতিবার এনভিডিয়ার সিইওর পদ ছাড়েন। বিবাহবর্হিভূত দুটি সম্পর্কের তথ্য সামনে আসার পর তিনি এ সিদ্ধান্ত নেন। এর মধ্যে চীনের সন্দেহভাজন গুপ্তচর অ্যালিস হুয়াংও আছেন।

এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় ব্যবহৃত চিপ তৈরিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি এনভিডিয়া। একইসঙ্গে তারা বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিগুলোরও একটি। প্রযুক্তিতে আধিপত্য বিস্তারে চীনকে প্রধান প্রতিযোগী মনে করে যুক্তরাষ্ট্র। তারা বেইজিংয়ে এনভিডিয়ার উন্নত চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে।

এলাকা ভিত্তিক সংবাদ