ঢাকা | রবিবার, ৯ আগস্ট ২০২৬
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ

আমাদের বাধা ও পথকে রুদ্ধ করার চক্রান্ত চলছে

আমাদের বাধা ও পথকে রুদ্ধ করার চক্রান্ত চলছে
জনতার কথা বলে।
Daily Barta Post

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমাদের বাধা ও এই পথকে রুদ্ধ করার চক্রান্ত চলছে। আমি তাদের উদ্দেশে বলছি, বাধা দিলে বাধবে লড়াই এবং সেই লড়াইয়ে আমরাই জিতবো। আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে।’ এ সময় তিনি বরগুনার তরুণদের দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

বরগুনায় পদযাত্রা করেন এনসিপির নেতারা। বিকাল ৫টায় বরগুনা পৌর মার্কেট প্রাঙ্গণে এক পথসভায় তিনি এ কথা বলেন। বরগুনার পথসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে।

পথসভায় অংশ নিতে বিকাল পৌনে ৫টায় সভাস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ অন্য নেতারা।

এলাকা ভিত্তিক সংবাদ