ঢাকা | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী     ⊙ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জাতীয় কমিটির     ⊙ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, পাকিস্তানে ছড়াচ্ছে উত্তেজনা

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, পাকিস্তানে ছড়াচ্ছে উত্তেজনা
জনতার কথা বলে।
Daily Barta Post
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সংগৃহীত ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দিদশা থেকে কবে রেহাই পাবেন, তা নিয়ে যখন মাসের পর মাস ধরে জল্পনা-কল্পনা চলছে, ঠিক তখনই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ভেসে এলো তার মৃত্যুর গুঞ্জন। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির তুঙ্গে ওঠা এই নেতা বর্তমানে কেমন আছেন কিংবা আদৌ জীবিত আছেন কি না, সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পাকিস্তান জুড়ে।
 
যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের একটি দাবি এই ধোঁয়াশাকে বহুগুণ বাড়িয়ে দেয়, যেখানে তিনি উল্লেখ করেন যে ইমরান খান আর জীবিত নেই। পিটিআই প্রধানকে দীর্ঘ সময় জনসমক্ষে না দেখা এবং সঠিক তথ্যের অভাবে স্বাভাবিকভাবেই ওই দাবি দ্রুত ডালপালা মেলতে শুরু করে।
 
সামাজিক মাধ্যমে খবরটি ভাইরাল হতেই ফুঁসে উঠেছে পিটিআই সমর্থকেরা। দলের কেন্দ্রীয় নেতৃত্বের অভিযোগ– ইমরান খানের আইনজীবী, স্বজন কিংবা ব্যক্তিগত চিকিৎসকদের কারাফটকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং কাউকেই তার সাথে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
 
উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বে ইমরান খানের সুস্থতার সশরীরে প্রমাণ দাবি করেছে তার দল। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীসহ পিটিআই-এর প্রভাবশালী নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, স্বচক্ষে সত্য না জানতে পারলে ২০ লাখ কর্মী-সমর্থক নিয়ে রাজধানী ইসলামাবাদ অচল করে দেওয়া হবে।
 
অবশ্য পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী সমগ্র ঘটনাকে পিটিআই-এর তৈরি সাজানো রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দিয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, মৃত্যুর সংবাদটি পুরোটাই ভিত্তিহীন।
 
নিরাপত্তা ঝুঁকি এড়াতে পুরো ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শহরের সবকটি প্রবেশদ্বারে ভারী পুলিশ ও সশস্ত্র আধাসামরিক সদস্য মোতায়েন করেছে প্রশাসন।
 
এর আগে গত বছরও ইমরান খানের নিরাপত্তা নিয়ে এমন আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেবার অবশ্য বোন উজমা খানম সশরীরে জেলে গিয়ে তার সাথে কথা বলে আসার পর উত্তাপ কিছুটা কমেছিল। কিন্তু এবার চিকিৎসকদের অবরুদ্ধ রাখার ঘটনায় নতুন করে উদ্বেগ দানা বেঁধেছে।
 
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি জীবন কাটাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর মাঝে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার আইনজীবী আদিয়ালা জেলে সাক্ষাৎ শেষে ইমরান খানকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেছিলেন।
 
এলাকা ভিত্তিক সংবাদ