ঢাকা | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ এনভিডিয়া কাণ্ডে এবার প্রশ্নের মুখে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক     ⊙ গ্রিসে বিয়ে সারলেন কাব্য-অনিরুদ্ধ     ⊙ ঢাকা থেকে চট্টগ্রাম যাবে বৈদ্যুতিক ট্রেন, গতি ঘণ্টায় ১৪০ কিমি     ⊙ জলবায়ু সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বিশ্বনেতাদের     ⊙ সেমিতে ব্যাটিং ধস, পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল যুবারা     ⊙ উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র     ⊙ ফেসবুকে প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট: সংসদে প্রতিমন্ত্রী     ⊙ হুমায়ূন আহমেদের জন্মদিনে নানা আয়োজন     ⊙ বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের     ⊙ সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা     ⊙ কারিগরি ত্রুটি সমাধান, ফের সচল আরটিজিএস লেনদেন     ⊙ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী     ⊙ চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ     ⊙ প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা     ⊙ ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন ৪ নেতা

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন ৪ নেতা
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
 
শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
 
নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দলের বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে নিয়মিত সক্রিয় থাকতে দেখা যায়।
 
আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। আর একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন ফরহাদ হালিম (ডোনার)।
 
অন্যদিকে মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে বিএনপি।
 
এলাকা ভিত্তিক সংবাদ