ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ কারিগরি ত্রুটি সমাধান, ফের সচল আরটিজিএস লেনদেন     ⊙ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী     ⊙ চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ     ⊙ প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা     ⊙ ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট     ⊙ গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই-তথ্য প্রতিমন্ত্রী     ⊙ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে     ⊙ শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার তাগিদ রাষ্ট্রপতির     ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

কারিগরি ত্রুটি সমাধান, ফের সচল আরটিজিএস লেনদেন

কারিগরি ত্রুটি সমাধান, ফের সচল আরটিজিএস লেনদেন
জনতার কথা বলে।
Daily Barta Post
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন আবারও চালু হয়েছে। ত্রুটি সমাধানের পর মঙ্গলবার থেকে স্বাভাবিক হয়েছে তাৎক্ষণিক আন্তঃব্যাংক অর্থ স্থানান্তরের এ সেবা।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, সিবিএসের কারিগরি ত্রুটি সমাধান করা হয়েছে। ফলে, সাময়িকভাবে বন্ধ থাকা আরটিজিএস লেনদেন পুনরায় সচল হয়েছে।
এর আগে, বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় আরটিজিএসের মাধ্যমে লেনদেন বন্ধ হয়ে যায়। ওই সময় সমস্যা সমাধানে কাজ চলার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।
 
আরটিজিএস একটি তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে দ্রুত অর্থ পাঠানো যায়। এ পদ্ধতিতে প্রতিটি লেনদেন আলাদাভাবে ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়। বাংলাদেশে আরটিজিএসের মাধ্যমে স্থানীয় মুদ্রায় আন্তঃব্যাংক তহবিল স্থানান্তর করা হয়। এ ব্যবস্থায় সর্বনিম্ন লেনদেনের পরিমাণ এক লাখ টাকা।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক দেশে আনুষ্ঠানিকভাবে আরটিজিএস সেবা চালু করে।
 
এলাকা ভিত্তিক সংবাদ