ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ কারিগরি ত্রুটি সমাধান, ফের সচল আরটিজিএস লেনদেন     ⊙ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী     ⊙ চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ     ⊙ প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা     ⊙ ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট     ⊙ গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই-তথ্য প্রতিমন্ত্রী     ⊙ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে     ⊙ শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার তাগিদ রাষ্ট্রপতির     ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট
জনতার কথা বলে।
Daily Barta Post
গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত

ইসরাইলে নতুন গঠিত পার্লামেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসার এই সময়েই মূলত নতুন সংসদ তার কার্যক্রম শুরু করছে। এর মধ্যেই বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় ১২০ সদস্যের নতুন এই পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তবে এই নতুন সংসদে নেতানিয়াহুর ডানপন্থী জোট কিংবা আইজেনকোটের বিরোধী পক্ষ—কারোরই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নেই। এর আগে প্রেসিডেন্ট হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব দেন, যার মাধ্যমে তাকে ২৮ দিনের মধ্যে কোয়ালিশন বা জোট সরকার গঠনের কাজ শেষ করতে হবে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

এদিকে পার্লামেন্ট অধিবেশন শুরুর আগেই আইজেনকোটের দল গুরুত্বপূর্ণ পদগুলোতে লোক নিয়োগের ক্ষেত্রে অগ্রগতির কথা জানিয়েছে। আইজেনকোট নিজেই জানিয়েছেন যে, তার রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী নেসেট বা পার্লামেন্টের স্পিকার হিসেবে তার দলের নেতা মাতান কাহানাকে নিয়োগ দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে।

সূত্র: আল-জাজিরা

এলাকা ভিত্তিক সংবাদ