ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ালে স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ালে স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

ইরান ও দেশটির বাণিজ্যিক অংশীদারদের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ঘোষণা করায় এর তীব্র বিরোধিতা করেছে চীন। একই সঙ্গে নিজেদের স্বার্থ ও অধিকার রক্ষায় ‘সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞার’ তীব্র বিরোধিতা করে চীন। ইরানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় যুক্ত দেশগুলোর ওপর এমন নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতাও জানিয়েছে বেইজিং।

গত সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে আর্থিক অংশীদারিত্ব বজায় রাখা যেকোনো দেশকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা হতে পারে।

ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার চীন। বিশেষ করে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশটি। তবে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে তেলবাণিজ্য কিছুটা কমেছে।

লিন জিয়ান বলেন, ‘চীন ও ইরানের পারস্পরিক সহযোগিতা সবসময় আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পরিচালিত হয়ে আসছে। এতে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা মোটেও উচিত নয়।’

তিনি আরও বলেন, চীন নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। বিবিসি বাংলা

এলাকা ভিত্তিক সংবাদ