ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

ইরান তাদের বেশিরভাগ সামরিক বাহিনীর সদস্যদের বেতন দিতে পারছে না: ট্রাম্প

ইরান তাদের বেশিরভাগ সামরিক বাহিনীর সদস্যদের বেতন দিতে পারছে না: ট্রাম্প
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

ইরান তার সামরিক বাহিনীর বেশিরভাগ সদস্যকে বেতন দিতে পারছে না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিতে বিক্ষোভকারীদের হত্যার ঘটনাকে ‘বিশাল মানবিক সংকট’ হিসেবে উল্লেখ করে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘দেউলিয়া হয়ে যাওয়া ইরান তাদের সামরিক বাহিনীর একটি বড় অংশের সদস্যদের বেতন দিতে পারছে না। একই সময়ে নজিরবিহীন মাত্রায় বিক্ষোভকারীদের হত্যা করছে। এমনকি তারা প্রতিবাদ বা বিক্ষোভ না করলেও।’

ট্রাম্প বলেন, ‘এটি একটি বিশাল মানবিক সংকট এবং এটি এখনই বন্ধ হতে হবে।’

এদিকে ইরানের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প ইরানের অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, ‘ইরান পুরোপুরি ধ্বংস বা পতনের মুখে।’ বিবিসি বাংলা

এলাকা ভিত্তিক সংবাদ