ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

তিন জেলায় নতুন এসপি, নয় কর্মকর্তাকে বদলি

তিন জেলায় নতুন এসপি, নয় কর্মকর্তাকে বদলি
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে তিনজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ছয়জন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিন প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতি আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

মাদারীপুরের এসপি মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের এসপির দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মো. ফলজে এলাহীকে মাদারীপুর এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার দায়িত্বে এবং পিরোজপুরের এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে, পুলিশ স্টাফ কলেজের এসপি শামীমা ইয়াসমিনকে ঢাকার টিডিএসে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিনকে নোয়াখালীর পিটিসিতে এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রাশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে, চট্রগ্রাম সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনার কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। 

এলাকা ভিত্তিক সংবাদ