ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী     ⊙ যে কারণে সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর     ⊙ ১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা     ⊙ বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে শুভেন্দুর বড় ঘোষণা     ⊙ লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে     ⊙ সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ     ⊙ নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান     ⊙ মনপুরা প্রেস ক্লাব সম্পাদকের পিতা হাজী হানিফ মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক     ⊙ দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম
জনতার কথা বলে।
Daily Barta Post
তেলের দাম বৃদ্ধির প্রতীকী ছবি

নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানের পালটা হামলার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে। সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাদের ঘাঁটিতে পালটা হামলা চালায়। এর পরই তেলের বাজারে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১.০৮ ডলার বা ১.২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.১৮ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 

(ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১.১০ শতাংশ বেড়ে ৮৪.৩২ ডলারে পৌঁছায়।

বাজার বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আবারও উত্তেজনার নতুন পর্যায়ে প্রবেশ করেছে।আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, মনে হচ্ছে আমরা আবারও উত্তেজনা বাড়ার একটি পর্যায়ে ঢুকেছি। এটি কতদিন চলবে, তা বলা কঠিন—কয়েক দিনও হতে পারে, আবার কয়েক সপ্তাহও চলতে পারে।

এলাকা ভিত্তিক সংবাদ