ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে, একই সঙ্গে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। এসবের প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে আন্তর্জাতিক বাজারের স্বর্ণের দাম। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল চারটা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স ৪ হাজার ৩০২ দশমিক ২০ ডলারে নেমে আসে। দিনের শুরুতে দাম ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

অন্যদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৯ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। 

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় তেলের দাম বাড়ছে। এতে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হচ্ছে। এর প্রভাব পড়ছে স্বর্ণের বাজারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের পর তেলের দাম প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কায় বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে মার্কিন ডলারের দিকে ঝুঁকেছেন। ডলারের সূচকও দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। তার প্রভাব পড়েছে স্বর্ণে।

ফেডারেল রিজার্ভের গভর্নর মাইকেল বার বলেছেন, মূল্যস্ফীতি দ্রুত কমে না এলে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সময় আসতে পারে। এর ফলে চলতি মাসে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি মাসের বৈঠকে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা ৬৮ শতাংশ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এক সপ্তাহ আগেও এই সম্ভাবনা ছিল ৩৭ শতাংশ।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৫৯ ডলারে, প্লাটিনাম ১.৪ শতাংশ কমে ১ হাজার ৭১৬ দশমিক ৫২ ডলারে এবং প্যালাডিয়াম ০.৭ শতাংশ কমে ১ হাজার ৩০৪ দশমিক ৫০ ডলারে নেমেছে।

এলাকা ভিত্তিক সংবাদ