ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

৫ রানে ৭ উইকেট, হ্যাটট্রিকসহ ইতিহাস গড়লেন আতাপাত্তু

৫ রানে ৭ উইকেট, হ্যাটট্রিকসহ ইতিহাস গড়লেন আতাপাত্তু
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
ব্যাট হাতে রেকর্ড, নেতৃত্বে সাফল্যের পর এবার বল হাতে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। নারী এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত এই বোলিংয়ের পথে হ্যাটট্রিকও করেছেন লঙ্কান অধিনায়ক।
 
আতাপাত্তুর এই পারফরম্যান্সে শ্রীলঙ্কার নারী টি-টোয়েন্টি ক্রিকেটে একসঙ্গে তিনটি রেকর্ড হয়েছে। দেশটির নারী টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম পাঁচ উইকেট শিকারি, প্রথম হ্যাটট্রিককারী এবং এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার এখন তিনিই।
শ্রীলঙ্কার নারী টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি আতাপাত্তু। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে কখনো পাঁচ উইকেটও নিতে পারেননি তিনি। এক ম্যাচেই সাত উইকেট নিয়ে সেই আক্ষেপ তো ঘুচিয়েছেনই, নিজের নাম লিখিয়েছেন জাতীয় রেকর্ডের পাতায়।
 
তবে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে ৫ রানে ৭ উইকেটই সেরা বোলিং নয়। আইসিসির সব সদস্য দেশ টি-টোয়েন্টি মর্যাদা পাওয়ার পর এই সংস্করণে আতাপাত্তুর চেয়েও ভালো বোলিংয়ের নজির রয়েছে আরও চারটি।
 
সর্বকালের সেরা বোলিংয়ের রেকর্ডটি ব্রাজিলের লরা কার্দোসোর। গত এপ্রিলে লেসেথোর বিপক্ষে মাত্র ৪ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন এই পেসার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই ইন্দোনেশিয়ার রহমিলা ০ রানে ৭ উইকেট নিয়েছিলেন।
 
এ ছাড়া ২০২১ সালে ফ্রান্সের বিপক্ষে নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডাইক এবং পরের বছর পেরুর বিপক্ষে আর্জেন্টিনার আলিসন স্টকস ৩ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন।
 
সেই তালিকায় ৫ রানে ৭ উইকেট নিয়ে আতাপাত্তুর অবস্থান পঞ্চম। তবে রেকর্ডের তালিকায় পাঁচ নম্বরে থাকলেও শ্রীলঙ্কার ক্রিকেটে তাঁর এই কীর্তির গুরুত্ব কমছে না। বরং ম্যাচের পরিস্থিতিতে তাঁর বিধ্বংসী বোলিংই শ্রীলঙ্কার জয়ের অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে।
এলাকা ভিত্তিক সংবাদ