ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের পূর্ব সমাবেশ শুরু

শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের পূর্ব সমাবেশ শুরু
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ শুরু হয়েছে।
 
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়। কর্মসূচিকে ঘিরে শাপলা চত্বরে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।
সমাবেশ শেষে শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু করার কথা রয়েছে।
 
লংমার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—‘গণভোটের গণরায় বাস্তবায়ন’, ‘জুলাই গণহত্যার বিচার’, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, চট্টগ্রামের পর আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। এরপর ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ করার কথা রয়েছে।
 
ধারাবাহিক এসব কর্মসূচি শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।
এলাকা ভিত্তিক সংবাদ