ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

২০২৯ সালের পরও ইরানের সঙ্গে সংঘাত চলতে পারে, ট্রাম্পকে সতর্ক করল উপদেষ্টারা

২০২৯ সালের পরও ইরানের সঙ্গে সংঘাত চলতে পারে, ট্রাম্পকে সতর্ক করল উপদেষ্টারা
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে চলমান সংঘাত ২০২৯ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার পরও অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টারা। বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-সহ হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টারা ট্রাম্পকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হতে পারে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। 

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ওভাল অফিস ও সিচুয়েশন রুমে অনুষ্ঠিত একান্ত আলোচনায় উপদেষ্টারা ট্রাম্পকে বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের চাপের মুখেও প্রতিরোধ অব্যাহত রাখতে পারে। ফলে সংঘাতটি ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার পরও চলতে পারে।

তবে যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্য মন্তব্যের সঙ্গে উপদেষ্টাদের এই সতর্কবার্তার মিল নেই। বুধবার ট্রাম্প বলেছিলেন, নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ‘ঠিক পরপরই’ যুদ্ধের অবসান ঘটবে বলে তিনি আশা করছেন। তার যুক্তি, ইরান নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করলেও দেশটি আর বেশিদিন প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে পারবে না।

ট্রাম্প স্বীকার করেছেন, কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এখনও রয়েছে। তবে তিনি এই পথকে খুব একটা পছন্দ করছেন না।
এলাকা ভিত্তিক সংবাদ