ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী     ⊙ যে কারণে সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর     ⊙ ১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা     ⊙ বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে শুভেন্দুর বড় ঘোষণা     ⊙ লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে     ⊙ সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ     ⊙ নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান     ⊙ মনপুরা প্রেস ক্লাব সম্পাদকের পিতা হাজী হানিফ মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক     ⊙ দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

২০২৭ সালে ব্রিকস সম্মেলনের সভাপতিত্ব করবে চীন

২০২৭ সালে ব্রিকস সম্মেলনের সভাপতিত্ব করবে চীন
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের সংঘাতে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের পরিপন্থী।
 
একই সময় তিনি জানান, আগামী বছর অর্থাৎ ২০২৭ ব্রিকসের সভাপতিত্ব গ্রহণ করবে চীন। একই সঙ্গে দেশটিতেই অনুষ্ঠিত হবে জোটটির ১৯তম সম্মেলন। শনিবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 
ব্রিকসকে গ্লোবাল সাউথের একটি ‘প্রধান জোট’ হিসেবে উল্লেখ করেন শি জিনপিং।
 
উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে স্বনির্ভরতার মডেল হিসেবে ব্রিকসকে উদ্ভাবননির্ভর উন্নয়নকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। 
একই সঙ্গে ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব চীন গ্রহণ করবে এবং আগামী বছর ১৯তম ব্রিকস সম্মেলন চীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শি।
 
প্রসঙ্গত, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত নিয়ে ব্রিকস গঠিত। ২০০৯ সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের প্রভাবাধীন বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ করার লক্ষ্য নিয়ে জোটটির যাত্রা শুরু হয়।
 
বর্তমানে ব্রিকসের সদস্য দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি এবং বৈশ্বিক অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে।
শি জিনপিং ব্রিকসকে গ্লোবাল সাউথের একটি ‘প্রধান জোট’ হিসেবে উল্লেখ করেন। উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে স্বনির্ভরতার মডেল হিসেবে ব্রিকসকে উদ্ভাবননির্ভর উন্নয়নকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব চীন গ্রহণ করবে এবং আগামী বছর ১৯তম ব্রিকস সম্মেলন চীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শি।
 
প্রসঙ্গত, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত নিয়ে ব্রিকস গঠিত।
 
২০০৯ সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের প্রভাবাধীন বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ করার লক্ষ্য নিয়ে জোটটির যাত্রা শুরু হয়। বর্তমানে ব্রিকসের সদস্য দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি এবং বৈশ্বিক অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে।
এলাকা ভিত্তিক সংবাদ