ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী     ⊙ যে কারণে সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর     ⊙ ১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা     ⊙ বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে শুভেন্দুর বড় ঘোষণা     ⊙ লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে     ⊙ সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ     ⊙ নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান     ⊙ মনপুরা প্রেস ক্লাব সম্পাদকের পিতা হাজী হানিফ মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক     ⊙ দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের
জনতার কথা বলে।
Daily Barta Post
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি চুক্তি করতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নর্থ ক্যারোলাইনার গ্যাস্টোনিয়ায় রিপাবলিকান সিনেট প্রার্থী মাইকেল হোয়াটলির নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ কথা বলেন।

তিনি বলেন, আশা করি আমরা যুদ্ধের শেষের দিকে আছি। তারা একটি চুক্তি করতে চায়। দেখা যাক, সেটা কীভাবে হয়।

ইরান চুক্তি করতে আগ্রহী—ট্রাম্প এর আগেও একাধিকবার এমন দাবি করেছেন। তবে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়ছে। মূল্যস্ফীতি, শুল্ক ও জ্বালানির বাড়তি খরচ নিয়ে ভোটারদের উদ্বেগ তৈরি হওয়ায় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের ওপর চাপও বাড়ছে।

ট্রাম্পের ইরান নীতির প্রতি সমর্থন জানিয়েছেন মাইকেল হোয়াটলি। তবে তিনি বলেন, ট্রাম্পের প্রতি সমর্থনের চেয়ে নর্থ ক্যারোলিনার মানুষের স্বার্থকে তিনি অগ্রাধিকার দেবেন।জ্বালানির দাম কমানো প্রসঙ্গে হোয়াটলি বলেন, তারা প্রতিদিন কাজ করবেন যাতে ডিজেল জ্বালানির দাম কমানো যায়।তবে যুদ্ধ শেষ না করেই দ্রুত জ্বালানির দাম কমানো সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে হোয়াটলি বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি। তার দাবি, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি ও তা মোতায়েন করতে না পারে, সে লক্ষ্যেই ট্রাম্প পদক্ষেপ নিয়েছেন।এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ‘অবিলম্বে পরেই’ ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে।

এলাকা ভিত্তিক সংবাদ