ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী     ⊙ যে কারণে সদস্যপদ স্থগিত হলো তানজিন তিশা ও সামিয়া অথৈর     ⊙ ১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা     ⊙ বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে শুভেন্দুর বড় ঘোষণা     ⊙ লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে     ⊙ সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ     ⊙ নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান     ⊙ মনপুরা প্রেস ক্লাব সম্পাদকের পিতা হাজী হানিফ মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক     ⊙ দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’

‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) পরবর্তী শিল্প বিপ্লব হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন শিগগিরই একটি ‘এআই ফোর্স’ গঠন এবং ‘এআই জার’ নিয়োগ দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, তিনি কোনোভাবেই এআই শিল্পের ধ্বংস হতে দেবেন না। খাতটির প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি বা দমিয়ে রাখার চেষ্টাও সহ্য করবেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এআই যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত অবদান রাখতে পারে। তাই শিল্পটির প্রসারে সহায়তা দেবেন। তবে খারাপ কিছু হতে পারে কি না সেদিকেও নজর রাখা হবে।

সম্ভাব্য এআই ফোর্সের কাঠামো এবং এআই জারের দায়িত্ব কী হবে- সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত জানাননি। দেশটিতে এআইয়ের দ্রুত বিকাশ ও ঝুঁকি নিয়ে বিতর্কের মধ্যেই এই ঘোষণা এলো।

ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প এআই ফোর্সকে তাঁর প্রথম মেয়াদে প্রতিষ্ঠিত স্পেস ফোর্সের সঙ্গে তুলনা করেছেন। আর এআই জার নিয়োগের বিষয়ে লিখেছেন, শুধু ‘হাই আইকিউ’ সম্পন্ন ব্যক্তিরাই পদটির জন্য আবেদন করতে পারবেন।

এআই জারের দায়িত্ব এবং এআই ফোর্স সামরিক বাহিনীর শাখা হবে কি না; তা জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ডেভিড স্যাকস এর আগে ট্রাম্প প্রশাসনের এআই জার ছিলেন। পরে তাঁকে প্রেসিডেন্টের উপদেষ্টা করা হয়েছে।

এলাকা ভিত্তিক সংবাদ