ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

৪৮ কেজি গাঁজা ও পিকআপসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী

৪৮ কেজি গাঁজা ও পিকআপসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী
জনতার কথা বলে।
Daily Barta Post

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। রুবেল (৩০) ২। মোঃ হেলাল মিয়া (২২) ও ৩। মাসুদ রানা (২৫)। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় ধোলাইপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ওয়ারী থানাধীন ধোলাইপাড় এলাকায় কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ৪৮ কেজি গাঁজা ও একটি পিকআপসহ রুবেল, হেলাল ও মাসুদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এলাকা ভিত্তিক সংবাদ