ঢাকা | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা     ⊙ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

মনপুরায় নদীর পাড় থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

উপজেলা জুড়ে আলোচনা সমালোচনা
মনপুরায় নদীর পাড় থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার
জনতার কথা বলে।
Daily Barta Post
ছবি: বার্তা পোস্ট

ভোলার মনপুরায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মো. শান্ত (২৫) নামে এক যুবককে নদীর পাড় থেকে উদ্ধার করেছেন স্থানীয় কয়েকজন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন পূর্ব নদীর পাড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া মো. শান্ত ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. শাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে কয়েকজন নৌকা নিয়ে নদীর পাড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা নদীর পাড় থেকে গোঙানির মতো শব্দ শুনতে পান। পরে নৌকা থেকে আলো ফেললে নদীর পাড়ে একজনকে পড়ে থাকতে দেখেন তারা।

উদ্ধারকারী মো. লিটন মাঝি বলেন, “আমরা নৌকা নিয়ে নদীর পাড়ের দিকে যাচ্ছিলাম। তখন নদীর পাড় থেকে গোঙানির শব্দ শুনতে পাই। পরে লাইট মেরে দেখি একজন লোক পড়ে আছে। কাছে গিয়ে দেখি, তার হাত-পা ও মুখ বাঁধা এবং দুই হাত একটি খুঁটির সঙ্গে বাঁধা। এমন অবস্থা দেখে আমরা ভয় পেয়ে যাই। পরে ওপর থেকে লোকজন ডেকে এনে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”

স্থানীয়রা জানান, শান্তকে উদ্ধারের পর দ্রুত মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।

শান্ত কীভাবে নদীর পাড়ে গেলেন, কারা তাকে সেখানে রেখে গেছে কিংবা কেন তার হাত-পা ও মুখ বাঁধা ছিল—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার জ্ঞান ফেরার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

এলাকা ভিত্তিক সংবাদ