ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী     ⊙ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জাতীয় কমিটির     ⊙ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা     ⊙ সহশিল্পী বদলে নতুন মিশনে ইধিকা পাল     ⊙ পতিত স্বৈরাচারকে সুবিধা না দেওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের     ⊙ জাসদ কার্যালয়ে আ.লীগের ‘গোপন’ বৈঠকের প্রস্তুতি, আটক শতাধিক নেতাকর্মী     ⊙ মনপুরায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কেন্দ্রে সুপেয় পানি বিতরণ     ⊙ মনপুরায় তিন চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে ভাতাভোগীদের মাঝে সুপেয় পানি বিতরণ     ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী

মনপুরায় মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ড্রেজারসহ ৫ জন আটক

মনপুরায় মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ড্রেজারসহ ৫ জন আটক
জনতার কথা বলে।
Daily Barta Post
মনপুরায় মেঘনায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারসহ আটককৃত লোকজন।

ভোলার মনপুরায় মেঘনায় অবৈধভাবে বালু তোলার সময় অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। তবে মেঘনায় অভিযানের খবরপেয়ে পালিয়ে অপর অবৈধ বালু তোলার ড্রেজার জানিয়েছন স্থানীয়রা।
বুধবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার পূর্ব ও পশ্চিম পাশের মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই অবৈধ ড্রেজারসহ লোকাজন আটক করে কোস্টগার্ডের দক্ষিণ জোনের সদস্যরা।
মেঘনায় অভিযান ও আটকের সত্যতা নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া উইং।
আটকৃত ড্রেজারটির মালিক হানিফ মাঝি।
আটককৃত লোকজন হলেন, নয়া মিয়া, ইসমাইল, শুক্কুর মিয়া, হাসান ও কায়েস মোল্লা।এদের সবার বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার লাকুরতলী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিয়মের তোয়াক্কা না করে উপকূলে কাছাকাছি থেকে ড্রেজার দিয়ে মেঘনা থেকে বালু তোলা অব্যাহত রেখেছে প্রভাবশালীমহল। বালু তোলার কারণে হুমকিতে পড়ে নির্মাণাধীন বেড়ীবাঁধ প্রকল্প। অপরিকল্পিতভাবে বালু তোলায় মেঘনার প্রবল ভাঙ্গনে বসতবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে স্থানীয়রা। গত দুই বছর ধরে এনিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে আসছে। কিন্তু প্রভাবশালীরা ক্ষমতার জোরে বালু তোলা বন্ধ করেনি। কোস্টগার্ডের অভিযানে ড্রেজারসহ লোকজন আটক হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। তারা মেঘনায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দাবী করেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজাহারুল ইসলাম জানান, কোস্টগার্ডের অভিযানে ড্রেজার আটকের খবর শুনেছি।
এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া উইং জানান, মেঘনায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকা ভিত্তিক সংবাদ