ঢাকা | সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু      ১১ দলীয় ঐকের প্রতিনিধি দল ইসিতে, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ      ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার      প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী      বছরের ব্যবধানে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৩১৫টি      সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত      পাঁচ বছরের মধ্যে এবার সর্বনিম্ন জিপিএ-৫      ইলিশ মাছ ধরতেও চাঁদা দিতে হবে বিএনপি নেতাকে      ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের      সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ      ৪০ কর্মকর্তা হচ্ছেন এসিল্যান্ড, চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত      পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক      সৌ‌দিতে ৭ প্রবাসী শ্রমি‌কের মৃত্যুতে প্রবাসী কল্যানমন্ত্রীর শোক      ডিএমপির মোহাম্মদপুর ও চকবাজার থানার ওসি বদলি      রাজধানীতে র‍্যাবের অভিযানে ৫টি ককটেল উদ্ধার, একজনকে আটক

মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
জনতার কথা বলে।
Daily Barta Post
ছবি: মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ভোলার মনপুরায় পানিতে ডুবে তাসমিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 সোমবার (১০ আগস্ট) উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত তাসমিয়া ওই এলাকার স্থানীয় বাসিন্দা মতিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তাসমিয়ার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির আশপাশের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে শিশুটিকে পাওয়া গেলে দ্রুত উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাসমিয়াকে মৃত ঘোষণা করেন।

আড়াই বছরের ছোট্ট শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। যে ঘরে শিশুটির হাসি-খেলাধুলায় মুখরতা ছিল, সেই ঘরেই এখন কান্নার মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। তাসমিয়ার মর্মান্তিক মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো এলাকাতেও।

স্থানীয়দের ভাষ্য, পরিবারের সদস্যদের অগোচরে শিশুরা কখন যে পানির কাছে চলে যায়, তা অনেক সময় বোঝা যায় না। তাই ছোট শিশুদের ক্ষেত্রে বাড়ির আশপাশের পুকুর, খাল ও জলাশয়ের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এলাকা ভিত্তিক সংবাদ