ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী     ⊙ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জাতীয় কমিটির     ⊙ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা     ⊙ সহশিল্পী বদলে নতুন মিশনে ইধিকা পাল     ⊙ পতিত স্বৈরাচারকে সুবিধা না দেওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের     ⊙ জাসদ কার্যালয়ে আ.লীগের ‘গোপন’ বৈঠকের প্রস্তুতি, আটক শতাধিক নেতাকর্মী     ⊙ মনপুরায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কেন্দ্রে সুপেয় পানি বিতরণ     ⊙ মনপুরায় তিন চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে ভাতাভোগীদের মাঝে সুপেয় পানি বিতরণ     ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী

ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি!

ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি!
জনতার কথা বলে।
Daily Barta Post
ছবি: সংগৃহীত

‎ভারতে প্রথমবারের মতো গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। দেশটির উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে চালু হওয়া এ প্রকল্পে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য ২০ রুপি পর্যন্ত দেয়ার পরিকল্পনা রয়েছে।
‎
‎এই প্রকল্পে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। একইসঙ্গে গোমূত্র সংগ্রহে যুক্ত গ্রামীণ নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেয়া হচ্ছে। তবে যোগী আদিত্যনাথ সরকারের এই উদ্যোগকে ‘কেলেঙ্কারি’ আখ্যা দিয়েছে বিরোধী সমাজবাদী পার্টি।
‎
‎সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, উত্তরপ্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের জন্য একটি পাইলট প্রকল্প শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। বুলন্দশহরে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি গোমূত্র সংগ্রহ করে গ্রামীণ নারীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। দুধ দেয়া বন্ধ করে দেয়া গরুগুলোর দেখভালেও এই উদ্যোগ সহায়ক হবে বলে মনে করছে সরকার।
‎
‎অন্যদিকে সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে রাসায়নিক উপাদান বা রাসায়নিকভিত্তিক প্রস্তুতির বিকল্প তৈরি হতে পারে বলেও আশা করা হচ্ছে। পাইলট প্রকল্পটি সফল হলে এ বিষয়ে আনুষ্ঠানিক নীতিমালা তৈরি করা হবে এবং পুরো রাজ্যে প্রকল্পটি চালু করা হবে।
‎
‎তবে এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি (এসপি)। দলটির অভিযোগ, নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ করতে বিজেপি সরকার এই প্রকল্পের নামে একটি ‘কেলেঙ্কারি’ করছে।
‎
‎এনডিটিভি বলছে, বুলন্দশহরের ১৫টি গ্রাম এই পাইলট প্রকল্পের আওতায় রয়েছে। সায়ানা তহসিলের নরসাইনা গ্রামে ড. প্রবীণের নেতৃত্বে একটি কৃষক উৎপাদক সংগঠনের (এফপিও) মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।
‎
‎ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি দরে কেনার পরিকল্পনা রয়েছে। গোমূত্র সংরক্ষণের জন্য গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংকও বসানো হয়েছে। এই ব্যবস্থায় গ্রামীণ নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গ্রামে গোমূত্র সংগ্রহে সহায়তা করা নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেয়া হচ্ছে। এর ফলে তাদের জন্য অতিরিক্ত আয়ের নতুন একটি সুযোগ তৈরি হয়েছে।
‎
‎জানা গেছে, প্রায় ৩০০ নারীর সহযোগিতায় এই উদ্যোগ শুরু হয়েছে। তাদের সবাইকে প্রকল্পটির শেয়ারহোল্ডার করা হয়েছে।
‎এদিকে সমাজবাদী পার্টি গোমূত্র সংগ্রহের এই প্রকল্পকে ‘কেলেঙ্কারি’ বলে আখ্যা দিয়েছে। দলটির মুখপাত্র মোহাম্মদ আজম খান অভিযোগ করেছেন, নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ করতেই এই ‘কেলেঙ্কারি’ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজ্যে গোশালা কিংবা সেখানে রাখা গরু—কোনোটিই নিরাপদ নয়। এই প্রকল্পের মাধ্যমে কোনও উন্নয়নও হবে না বলে দাবি করেন তিনি।
‎
‎সমাজবাদী পার্টির সমালোচনার জবাবে বিজেপির মুখপাত্র হিরো বাজপাই বলেন, সরকার যে কোনও উন্নয়নমূলক প্রকল্প নিলেই এসপি তাতে ত্রুটি খুঁজে বের করে। তিনি বলেন, ‘সমাজবাদী পার্টি যে জনগোষ্ঠীর (যাদব) রাজনীতির কথা বলে, সেই জনগোষ্ঠীই যখন সুবিধা পাচ্ছে, তখনও তাদের খুশি মনে হচ্ছে না।’

এলাকা ভিত্তিক সংবাদ