ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী     ⊙ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জাতীয় কমিটির     ⊙ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা     ⊙ সহশিল্পী বদলে নতুন মিশনে ইধিকা পাল     ⊙ পতিত স্বৈরাচারকে সুবিধা না দেওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের     ⊙ জাসদ কার্যালয়ে আ.লীগের ‘গোপন’ বৈঠকের প্রস্তুতি, আটক শতাধিক নেতাকর্মী     ⊙ মনপুরায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কেন্দ্রে সুপেয় পানি বিতরণ     ⊙ মনপুরায় তিন চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে ভাতাভোগীদের মাঝে সুপেয় পানি বিতরণ     ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী

চীনের অর্থনৈতিক রূপান্তরের জনক সাবেক প্রধানমন্ত্রী রোংজি মারা গেছেন

চীনের অর্থনৈতিক রূপান্তরের জনক সাবেক প্রধানমন্ত্রী রোংজি মারা গেছেন
জনতার কথা বলে।
Daily Barta Post
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রোংজি।

চীনের অর্থনৈতিক রূপান্তরের জনক খ্যাত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রোংজি মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে ৯৭ বছর বয়সে তার মৃত্যু হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রোংজি। তার আগে তিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সংস্কার, করব্যবস্থায় পরিবর্তন এবং বাজারমুখী অর্থনীতির প্রসারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

১৯৯০-এর দশকে চীনের অর্থনীতিতে অতিরিক্ত মূল্যস্ফীতি ও অদক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমস্যা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেন ঝু। লোকসানে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ঋণ কমানো এবং প্রতিষ্ঠান পুনর্গঠনের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারালেও এর মাধ্যমে চীনা অর্থনীতিতে দক্ষতা ও প্রতিযোগিতা বাড়ে।

চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যোগদানের ক্ষেত্রেও ঝু রোংজির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ আলোচনার পর তার নেতৃত্বে চীন ডব্লিউটিওতে যোগ দেয়, যা দেশটির বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখে।

ঝু ছিলেন স্পষ্টভাষী ও কঠোর অবস্থানের জন্য পরিচিত। দুর্নীতি, সরকারি কর্মকর্তাদের অদক্ষতা এবং ব্যাংকিং খাতের অনিয়মের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে কথা বলতেন। এ কারণে চীনের রাজনীতিতে তার আলাদা জনপ্রিয়তা তৈরি হয়েছিল।

তবে তার সংস্কারের কিছু পদক্ষেপ ব্যাপক সামাজিক মূল্যও তৈরি করে। রাষ্ট্রীয় শিল্পে পুনর্গঠনের ফলে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই হয় এবং পরবর্তী সময়ে আয়বৈষম্যসহ বিভিন্ন সমস্যারও সমালোচনা ওঠে। তারপরও চীনের অর্থনীতিকে বৈশ্বিক বাজারের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার ক্ষেত্রে ঝু রোংজির ভূমিকা দেশটির আধুনিক অর্থনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তার মৃত্যুকে দেশ ও কমিউনিস্ট পার্টির জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।

এলাকা ভিত্তিক সংবাদ