ঢাকা | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী     ⊙ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জাতীয় কমিটির     ⊙ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা

হাসপাতাল ঘিরে সিন্ডিকেট নিমূর্ল করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাসপাতাল ঘিরে সিন্ডিকেট নিমূর্ল করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
জনতার কথা বলে।
Daily Barta Post
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় সরকারী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ

দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে থাকা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান, জনবল ও অবকাঠামোগত সমস্যা সংকট দুর করতে রাজনৈতিক মত পার্থক্য ভূলে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় সরকারি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে হাসপাতাল ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা নিমূর্লের কঠোর হুশিয়ারী দিয়েছেন তিনি।এদিকে একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তারা। একই সঙ্গে উপস্থিতি ও বক্তাদের বক্তব্যে উঠে আসে হাসপাতালের নানা সংকটের কথা। বক্তারা বলেন, পুরাতন ভবনের পরিবর্তে হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ হলেও তা পূর্নাঙ্গ চিকিৎসা সেবা দেয়ার উপযোগী করে গড়ে তোলা হয়নি। প্রয়োজনীয় চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও অন্যান্য সুযোগ সুবিধার ঘাটতিতে রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে।এসময় পানি সস্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, হাসপাতাল যদি সরকারী হয় সেটা কখনই সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে পরিচালনা করা কোনভাবে সম্ভব নয়। অবশ্যই এখানে সরাসরি সরকারের সম্পৃক্ততা থাকতে হবে। সভায় হাসপাতালকে ঘিরে কথিত আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেটের কথা উল্লেখ করে তিনি বলেন, কোন ব্যক্তি বা পতিষ্ঠান যদি চিকিৎসা সেবার মান নিজেদের নিয়ন্ত্রনে রাখতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এনসিপির উত্তরাঞ্চের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, পঞ্চগড় সদর হাসপাতালে প্রতিমাসে প্রায় ৪০ হাজার মানুষ চিকিৎসা সেবা নিচ্ছেন। কিন্তু এমআরআই ও সিটি স্ক্যানসহ আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে। ফলে রোগীদের ভোগান্তি বাড়ছে। তিনি আরও বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

এদিকে পঞ্চগড় সিভিল সার্জনের আয়োজনে উক্ত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এলাকা ভিত্তিক সংবাদ