ঢাকা | শনিবার, ৮ আগস্ট ২০২৬
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ

বাংলা একাডেমি সংস্কারে কমিটি গঠন

বাংলা একাডেমি সংস্কারে কমিটি গঠন
জনতার কথা বলে।
Daily Barta Post

বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যে লেখক, গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমকে সদস্য সচিব করে ১৯ সদস্যের কমিটি করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়।

এই কমিটি বাংলা একাডেমির আইন, প্রবিধানমালা, কাঠামো, কার্যক্রম ইত্যাদি পর্যালোচনা করে এর সার্বিক উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ প্রদান করবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। মহাপরিচালক, বাংলা একাডেমি এই কমিটিকে সব প্রকার সাচিবিক সহায়তা প্রদান করবেন।

কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সব কার্যক্রম সম্পাদন করে সুপারিশ দেওয়ার জন্য বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— কবি আবদুল হাই শিকদার, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক সুমন রহমান, ফারুক ওয়াসিফ, ব্রাত্য রাইসু, মোহাম্মদ রোমেল, মাহবুব মোর্শেদ, লতিফুল ইসলাম শিবলী, আফসানা বেগম, আ আল মামুন, সাখাওয়াত টিপু, রিফাত হাসান, এহসান মাহমুদ, কাজী জেসিন, আহমাদ মোস্তফা কামাল, জাভেদ হুসেন, সহুল আহমদ মুন্না।

এলাকা ভিত্তিক সংবাদ