ঢাকা | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী     ⊙ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জাতীয় কমিটির     ⊙ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা

প্রকাশিত হলো মুনীরুল ইসলামের পাঁচ বইয়ের ‘বুদ্ধিমান সিরিজ’

প্রকাশিত হলো মুনীরুল ইসলামের পাঁচ বইয়ের ‘বুদ্ধিমান সিরিজ’
জনতার কথা বলে।
Daily Barta Post

প্রকাশিত হলো বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি, মাওলানা কবি মুনীরুল ইসলামের পাঁচ বইয়ের ‘বুদ্ধিমান সিরিজ’। প্রকাশ করেছে রাজধানীর বাংলাবাজারের অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান আনোয়ার লাইব্রেরী।

গল্প পাঠ করতে কার না ভালো লাগে। আর তা যদি হয় বুদ্ধির গল্প— বুদ্ধিমানের গল্প, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, এমন সব মজাদার শিক্ষণীয় গল্প দিয়েই সাজানো হয়েছে এই সিরিজ।

আরো মজার ব্যাপার হলো, ভিন্ন ভিন্ন চরিত্রের সঙ্গে প্রতিটি গল্পের প্রধান চরিত্রই ‘বুদ্ধিমান ভাইয়া’। যেখানেই সমস্যা হয়েছে, সেখানেই বুদ্ধিমান ভাইয়া এসে দিয়েছেন বুদ্ধিদীপ্ত সমাধান। এজন্যই সিরিজটির নামকরণ করা হয়েছে বুদ্ধিমান সিরিজ।

সিরিজের বইগুলো হলো— ১. চমৎকার ফয়সালা। ২. লোভী রাজার কাণ্ড। ৩. ভাগ্য গণকের দুর্ভাগ্য। ৪. বন্ধু যখন চোর। ৫. হেরে গেল নাস্তিক।

নন্দিত লেখক মুনীরুল ইসলাম পাঠকের সামনে এক অন্য আলোয় হাজির করেছেন সিরিজটি। পাঁচটি বইয়ে ভিন্ন স্বাদের ১৩৭টি গল্প রয়েছে। গল্পগুলো পড়লে পাঠকের মাথার জট খুলবে, বুদ্ধি বাড়বে, খুঁজে পাবে সমাধানের পথ এবং বিস্তৃত হবে জানাশোনার পরিধি। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য খুব দরকারি সিরিজ এটি।

সিরিজটি আনোয়ার লাইব্রেরীসহ দেশের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে ৫০ শতাংশ কমিশনে পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপে অর্ডার করেও সংগ্রহ করা যাবে। নিচে সিরিজটির প্রয়োজনীয় তথ্য দেওয়া হলো—

এলাকা ভিত্তিক সংবাদ