ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ কারিগরি ত্রুটি সমাধান, ফের সচল আরটিজিএস লেনদেন     ⊙ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী     ⊙ চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ     ⊙ প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা     ⊙ ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট     ⊙ গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই-তথ্য প্রতিমন্ত্রী     ⊙ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে     ⊙ শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার তাগিদ রাষ্ট্রপতির     ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

রূপপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু

রূপপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি)। প্রকল্পের নির্মাণকাজ ও কমিশনিং কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিএইসির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (তথ্য) ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ বৃহস্পতিবার এক প্রেসনোটের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রেসনোটে বলা হয়, রূপপুর প্রকল্পের পাইনিয়রবেসের একটি অস্থায়ী ভবনে গত ৭ সেপ্টেম্বর ভোর পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের স্থানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে। ফলে এতে বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের কমিশনিং ও সার্বিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।

অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বিএইসির অস্থায়ী ভবনের দুটি অফিস কক্ষের আসবাবপত্র, নথিপত্র, আইটি ও যোগাযোগ-সংক্রান্ত সরঞ্জাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত নথিপত্রের পর্যাপ্ত ব্যাকআপ প্রকল্প কর্তৃপক্ষের ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত থাকায় তথ্য সংরক্ষণ ও কার্যক্রম পরিচালনায় কোনো বিঘ্ন ঘটছে না বলে দাবি করা হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রকল্পের ফায়ার সেফটি প্রসিডিওর অনুসরণ করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রেসনোটে আরও বলা হয়, স্প্লিট টাইপ এসির ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প-সংশ্লিষ্ট বিভাগ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। বিষয়টি ইতোমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। একই সঙ্গে জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, প্রকল্পের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

এলাকা ভিত্তিক সংবাদ