ঢাকা | রবিবার, ৯ আগস্ট ২০২৬
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     বাংলাদেশকে চাপে রাখতে ভারত ‘হাসিনা কার্ড’ খেলছে: সাইফুল হক      বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন      ২৪ সালের ৫ আগস্ট থেকে কেন বন্ধ চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’? | The Business Standard      জুলাই শহীদদের স্মরণে আসিফ আকবর বনাম হাসনাত আব্দুল্লাহ      লক্ষ্মীপুরে জাগো ফাউন্ডেশন কর্তৃক ‘‘সমতায় তারুণ্য’’ প্রকল্পটি বাস্তবায়ণ করেন সবুজ বাংলাদেশ      ঢাকা-বরিশাল মহাসড়কে ১৩ জন ডাকাত গ্রেপ্তার      আফগানিস্তানও শিক্ষাখাতের বরাদ্দে আমাদের চেয়ে এগিয়ে: জাবি উপাচার্য      বিশ্বের যেখানেই থাকুন না কেন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি      পর্যটন শিল্পের উন্নয়নকল্পে তরুণদের এগিয়ে আসতে হবে -প্রধান উপদেষ্টা      তারেক রহমান দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে: -ডা. জাহিদ

বিয়েতে ১০০টি বিড়াল উপহার

বিয়েতে ১০০টি বিড়াল উপহার
জনতার কথা বলে।
Daily Barta Post

বিয়েতে একেবারেই ব্যতিক্রমধর্মী উপহার পেলেন ভিয়েতনামে এক কনে। তাও গুনে গুনে ১০০টি সিভেট বিড়াল। এই বিড়ালগুলোর মোট মূল্য প্রায় ৭০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা।

এই প্রাণীগুলোর বিশেষ কদর রয়েছে ‘কপি লুওয়াক’ নামের বিশ্বের সবচেয়ে দামি কফি উৎপাদনে তাদের ব্যবহারের জন্য।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, ভিয়েতনামের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা এই ২২ বছর বয়সি কনে গত মে মাসে হওয়া তার বিয়েতে এ বিশাল উপহার পেয়েছেন। উপহারগুলোর মধ্যে শুধু সিভেট বিড়ালই ছিল না—এর সঙ্গে ছিল ২৫টি সোনার বার, ২০,০০০ ডলার নগদ অর্থ, ৩০ কোটি ভিয়েতনামী ডং মূল্যের কোম্পানির শেয়ার এবং একাধিক দামি সম্পত্তি।

বরপক্ষও পাল্টা উপহার হিসেবে কনেপক্ষকে দিয়েছে ১০ তোলা সোনা, ২ কোটি ডং নগদ অর্থ এবং হীরার গয়না।

এশিয়ার অনেক সংস্কৃতিতেই বিয়েতে দেনমোহর ও উপহার দেওয়া একটি গুরুত্বপূর্ণ রীতি। যা পরিবারের আর্থিক সামর্থ্য ও মেয়ের নতুন জীবনের প্রতি তাদের প্রতিশ্রুতিকে প্রকাশ করে।

কনের বাবা হং চি তাম জানিয়েছেন, তার সব সন্তানই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে এবং তারা পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়েছে।

তিনি বলেন, ‘আমার মেয়ে ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়েছে। সে এ সম্পদগুলো পরিচালনা করার সম্পূর্ণ যোগ্য। সে চাইলে এই সিভেট বিড়ালগুলো পালন করতে পারে। অথবা বিক্রি করতেও পারে। যেভাবেই হোক, এতে তার আর্থিক স্বাধীনতা নিশ্চিত হবে’।

এলাকা ভিত্তিক সংবাদ