ঢাকা | সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     সাবেক ডিসি খায়রুলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ      ১১ পরীক্ষার্থীর পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক      শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী      শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সুপারিশ বন্ধের গুঞ্জন, মন্ত্রী-সচিব নীরব      চাঁদপুরের মেঘনায় ঘূর্ণিস্রোতে ৪৪০০ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি      নগদের প্রধান কার্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী নগদ-প্রথমা বইবন্ধন      ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় রংপুরে চার পুলিশ সদস্য প্রত্যাহার      ছেলেকে না পেয়ে মাকে গুলি      ভুয়া কর্মকর্তা সেজে ৩৪ লাখ টাকার ভুসি আত্মসাৎ, আটক ২      মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু      ১১ দলীয় ঐকের প্রতিনিধি দল ইসিতে, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ      ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার      প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী      বছরের ব্যবধানে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৩১৫টি      সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

শিক্ষার্থীদের অভিনন্দন, ব্যর্থদের নতুন করে ঘুরে দাঁড়ানোর আহ্বান এমপি নয়নের

শিক্ষার্থীদের অভিনন্দন, ব্যর্থদের নতুন করে ঘুরে দাঁড়ানোর আহ্বান এমপি নয়নের
জনতার কথা বলে।
Daily Barta Post
ছবি: নুরুল ইসলাম নয়ন, সংসদ সদস্য, ভোলা-৪

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবিক ও সফল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষার্থীদের উদ্দেশে একটি পোস্ট দেন এমপি নুরুল ইসলাম নয়ন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পোস্টে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে আগামীবার আরও ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। ব্যর্থতাকে জীবনের একটি শিক্ষা হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান এমপি নয়ন।

এ ছাড়া শিক্ষার্থীদের সফলতা ও একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি শিক্ষকদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমপি নয়নের এমন আবেগঘন বার্তায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন অনেকে।

এমপি নুরুল ইসলাম নয়নের ফেসবুক পোস্টে বলা হয়

“চরফ্যাশন-মনপুরার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল তোমাদের কাছে পৌঁছে গেছে। উত্তীর্ণ প্রিয় শিক্ষার্থীদের সকলকেই অভিনন্দন এবং যারা অকৃতকার্য হয়েছো তাদের প্রতি একটাই অনুরোধ, আগামীবারের প্রস্তুতিটা যেন আরও ভালো হয়। জীবন চলমান, ব্যর্থতা অনেক সময় সফলতার প্রাণশক্তি হয়ে ওঠে। সকলের জন্য শুভকামনা রইলো।

সম্মানিত শিক্ষকবৃন্দকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, একজন ছাত্রের সফল হওয়া বা প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

আসুন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মানবিক ও সফল রাষ্ট্র বিনির্মাণে সকলেই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করি। আমীন।”

এলাকা ভিত্তিক সংবাদ