ঢাকা | সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সংবাদ শিরোনাম :
     ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় রংপুরে চার পুলিশ সদস্য প্রত্যাহার      ছেলেকে না পেয়ে মাকে গুলি      ভুয়া কর্মকর্তা সেজে ৩৪ লাখ টাকার ভুসি আত্মসাৎ, আটক ২      মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু      ১১ দলীয় ঐকের প্রতিনিধি দল ইসিতে, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ      ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার      প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী      বছরের ব্যবধানে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৩১৫টি      সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত      পাঁচ বছরের মধ্যে এবার সর্বনিম্ন জিপিএ-৫      ইলিশ মাছ ধরতেও চাঁদা দিতে হবে বিএনপি নেতাকে      ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের      সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ      ৪০ কর্মকর্তা হচ্ছেন এসিল্যান্ড, চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত      পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
জনতার কথা বলে।
Daily Barta Post
ছবি: বার্তা পোস্ট
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বনি আমিনের সভাপতিত্বে ভোলার তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বনি আমিন বলেন, ফেসবুকে কোনো তথ্য বা পোস্ট দেখেই সত্যতা যাচাই ছাড়া শেয়ার করা উচিত নয়। একটি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য মুহূর্তের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
সভায় বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ও অপপ্রচার ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুজব প্রতিরোধে উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এলাকা ভিত্তিক সংবাদ