ঢাকা | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান     ⊙ সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা     ⊙ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক     ⊙ দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, দুর্ঘটনায় মন্ত্রীর মেয়েসহ নিহত ৪     ⊙ অভিনেত্রীকে বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি, কারণ জানালেন অভিনেতা     ⊙ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে     ⊙ ইরানি প্রতিনিধিদল দেশে ফিরবে কীভাবে, প্রশ্ন তুললেন মার্কিন অর্থমন্ত্রী     ⊙ মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০     ⊙ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ইয়ামি     ⊙ জ্বালানি তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ ছিল : রিজভী     ⊙ সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে : রিজভী     ⊙ ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর     ⊙ ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির আহ্বান     ⊙ আলোচনায় অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের ফেসবুক পোস্ট     ⊙ সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

ছেলেকে না পেয়ে মাকে গুলি

ছেলেকে না পেয়ে মাকে গুলি
জনতার কথা বলে।
Daily Barta Post
ছবি: বার্তা পোস্ট

খুলনায় দুর্বৃত্তের গুলিতে শিমুল (৪০) নামের এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় ঘটনাটি ঘটে।

আহত নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে ৬ থেকে ৭ জন যুবক এলাকার হৃদয়কে খুঁজতে যায়। দরজা খোলার পর হৃদয়কে না পেয়ে দুর্বৃত্তেরা গুলি ছোড়ে। সেই গুলিতে হৃদয়ের মা বিদ্ধ হয়। এরপর তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু সেখানকার চিকিৎসক হৃদয়ের মায়ের দেহ থেকে এখন পর্যন্ত গুলিটি বের করতে পারেনি। 

আহতের স্বামী মুকুল বলেন, সাড়ে ১০টার দিকে ৬ থেকে ৭ জন যুবক এসে দরজায় টোকা দেয়। দরজা খুললে তারা আমার ছেলে হৃদয়ের সন্ধান চায়। বাড়িতে নেই বলার সঙ্গে সঙ্গে তাদের ভেতর থেকে একজন আমাকে লক্ষ্য করে গুলিটি চালালে, সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার স্ত্রী শিমুলের কোমরে বিদ্ধ হয়।
সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্নস্থান থেকে তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলোর বিশ্লেষণ করা হচ্ছে। এর ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা ভিত্তিক সংবাদ