ঢাকা | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ     ⊙ শরীর নিয়ে কটাক্ষ, প্রকাশ্যে স্বরার ব্যতিক্রমী জবাব     ⊙ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকে বঞ্চিতরা     ⊙ দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি     ⊙ নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস     ⊙ সিঙ্গাপুরের বিপক্ষে ‘প্রতিশোধ’ নিতে চান শমিত     ⊙ ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী     ⊙ কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’     ⊙ পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা রেখেছে সৌদি আরব     ⊙ মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৬ জন     ⊙ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল     ⊙ তীব্র গরমে ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ ভাতা গ্রহীতা ও কর্মীদের মাঝে খাবার-পানি বিতরণ     ⊙ আগামী এক বছরের মধ্যে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দৃশ্যমান হবে: বাণিজ্যমন্ত্রী     ⊙ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জাতীয় কমিটির     ⊙ যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা

হাসান-তাসকিনদের গতিতে মুগ্ধ হার্শা ভোগলে

হাসান-তাসকিনদের গতিতে মুগ্ধ হার্শা ভোগলে
জনতার কথা বলে।
Daily Barta Post
হাসান-তাসকিনদের গতিতে মুগ্ধ হার্শা ভোগলে। ছবি : সংগৃহীত
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই আগুনে বোলিংয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা গতিঝড়ে অজিদের প্রথম ইনিংস মাত্র ১৯৮ রানে গুটিয়ে যাওয়ার পর বাংলাদেশি পেস আক্রমণের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের নামজাদা ক্রিকেট বিশ্লেষক ও ধারাবিবরণীকার হার্শা ভোগলে।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রান দিয়ে এককভাবে ৬টি উইকেট তুলে নেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। তাকে যোগ্য সঙ্গ দেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। নাহিদ রানা ও শরীফুল ইসলামের অনুপস্থিতিতেও বাংলাদেশি পেসারদের এমন দাপুটে প্রদর্শনী দেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মুগ্ধতা প্রকাশ করেন হার্শা ভোগলে।
 
তিনি নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে লেখেন, "ভারতে খেলার সময় হাসান মাহমুদকে দেখার কথা আমার স্পষ্ট মনে আছে, তখন থেকেই ওর বোলিং আমাকে দারুণ মুগ্ধ করেছিল। আজ নাহিদ রানাকে ছাড়াও বাংলাদেশ পেস ইউনিটে যে গভীরতা ও বৈচিত্র্য দেখাল - তা সত্যিই প্রশংসার দাবিদার।"
 
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে প্রতিপক্ষের ১০টি উইকেটের সবগুলোই পকেটে পুরেছেন বাংলাদেশের ফাস্ট বোলাররা। দলের মূল পেসারদের ছাড়াও তরুণ তারকাদের এমন ধারাবাহিক গতি ও সুইং আন্তর্জাতিক অঙ্গনে টাইগারদের নতুন এক ব্র্যান্ড হিসেবে তুলে ধরছে।
 
এলাকা ভিত্তিক সংবাদ