ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ কারিগরি ত্রুটি সমাধান, ফের সচল আরটিজিএস লেনদেন     ⊙ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী     ⊙ চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ     ⊙ প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা     ⊙ ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট     ⊙ গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই-তথ্য প্রতিমন্ত্রী     ⊙ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে     ⊙ শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার তাগিদ রাষ্ট্রপতির     ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

ইসরাইলের যুদ্ধ নীতিতে যেভাবে ধর্মকে অস্ত্র বানাচ্ছেন নেতানিয়াহু

ইসরাইলের যুদ্ধ নীতিতে যেভাবে ধর্মকে অস্ত্র বানাচ্ছেন নেতানিয়াহু
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

ম্প্রতি জেরুজালেমের এক অনুষ্ঠানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি পুরোনো ধর্মীয় বাণী উল্লেখ করে বলেন, কেউ তোমাকে মারতে এলে, তাকে আগেই মেরে ফেলো। পরবর্তীতে তিনি একে সংক্ষেপে ‘আগে আক্রমণ করো’ বলে ব্যাখ্যা করেন। 

 

কোনো নিশ্চিত হুমকির আগেই নিজের সুরক্ষায় আগে হামলা চালানোর এই কৌশল আন্তর্জাতিক নিয়মের বাইরে গিয়ে সামরিক পদক্ষেপ নেওয়ারই একটি উদাহরণ।আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দেওয়া তথ্যে দেখা যায়, গাজায় হামলা শুরু করার সময় নেতানিয়াহু বাইবেলের ‘আমালেক’ নামক একটি সংহারমূলক ঘটনার কথা উল্লেখ করে সৈন্য পাঠান। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ভাষা সাধারণ মানুষকে নিধনেরই এক প্রকার উস্কানি।

গবেষকদের মতে, এটি মূলত একটি ভূ-রাজনৈতিক ও ভূখণ্ড দখলের সংঘাত। কিন্তু যুদ্ধের সিদ্ধান্তগুলোকে সাধারণ মানুষের কাছে সঠিক ও নৈতিক দেখাতে ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করা হচ্ছে। 

শুধু নেতানিয়াহুই নন, দেশটির অনেক মন্ত্রী ও ধর্মযাজকরা ফিলিস্তিনিদের প্রতি অমানবিক বক্তব্য দিচ্ছেন এবং ধর্মীয় অধিকারের দোহাই দিয়ে ফিলিস্তিনিদের ভূমি দখলের পক্ষে সাফাই গাইছেন।

এলাকা ভিত্তিক সংবাদ