ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ কারিগরি ত্রুটি সমাধান, ফের সচল আরটিজিএস লেনদেন     ⊙ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী     ⊙ চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ     ⊙ প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা     ⊙ ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট     ⊙ গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই-তথ্য প্রতিমন্ত্রী     ⊙ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে     ⊙ শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার তাগিদ রাষ্ট্রপতির     ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক

পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক
জনতার কথা বলে।
Daily Barta Post
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকের ভিডিও প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। সেখানে পুতিনকে বলতে শোনা যায়, বর্তমান পরিস্থিতি ‘সহজ নয়’। খবর বিবিসির

বৈঠকের শুরুতে উইটকফ ইউক্রেনের সঙ্গে কিয়েভ ও মস্কোতে একে অপরের ওপর হামলা তিন দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে সম্মত হওয়ায় পুতিনকে ধন্যবাদ জানান। আজ রোববার (৬ সেপ্টেম্বর) আরও আলোচনার জন্য কিয়েভে যাওয়ার কথা রয়েছে উইটকফ ও কুশনারের। ইউক্রেনের রাজধানীতে এটি তাদের প্রথম সফর।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ট্রাম্প জানিয়েছিলেন, তার দূতেরা ‘যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব’ নিয়ে যাচ্ছেন। তবে এর আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্যোগে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করানোর চেষ্টা সফল হয়নি।

ক্রেমলিনে প্রায় তিন ঘণ্টা ধরে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠক চলে। এ সময় পুতিন বলেন, এ ধরনের যোগাযোগ সবসময়ই গুরুত্বপূর্ণ ও উপকারী। তিনি ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টারও প্রশংসা করেন।

পুতিন আরও বলেন, উইটকফ ও কুশনারের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং আলোচনায় দুই পক্ষের মধ্যে যথেষ্ট আস্থার সম্পর্ক তৈরি হয়েছে।

বৈঠক শেষে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ আলোচনাকে ‘গঠনমূলক’ ও ‘অত্যন্ত খোলামেলা’ বলে বর্ণনা করেন। তিনি জানান, শুধু ইউক্রেন যুদ্ধ নয়, অর্থনৈতিক বিষয় এবং রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় যৌথ প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে

উশাকভ আরও বলেন, যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের অগ্রগতির বিষয়টি আলোচনায় এসেছে। একই সঙ্গে সংঘাতের মূল কারণগুলো সমাধানের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

এলাকা ভিত্তিক সংবাদ