ঢাকা | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ কারিগরি ত্রুটি সমাধান, ফের সচল আরটিজিএস লেনদেন     ⊙ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী     ⊙ চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ     ⊙ প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা     ⊙ ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট     ⊙ গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই-তথ্য প্রতিমন্ত্রী     ⊙ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে     ⊙ শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার তাগিদ রাষ্ট্রপতির     ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান Advertisement

সিবিএস নিউজের প্রতিবেদন
ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান Advertisement
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। তবে এ হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সেনা মারা গেছে কিনা, জানা যায়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার ভোরে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়। হামলায় একটি A-10 Thunderbolt গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটির একটি ডানা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে সূত্রের বরাতে জানিয়েছে সিবিএস।

এ ছাড়া প্রায় আটটি F-15 যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব বিমান পরে আবারও ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনা এখনও স্বীকার করেনি বা এ বিষয়ে কোনো ব্যাখা দেয়নি যুক্তরাষ্ট্র।

এদিকে হামলা প্রতিহত করতে জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে।

এই হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের হাতে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংসের পর। এর আগে ইরান একটি মার্কিন নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছিল বলে ওয়াশিংটন দাবি করে। এরপর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ট্যাংকারগুলোতে হামলা চালায়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরে জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে।তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি তারা ভূপাতিত করেছে এবং বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়ে।

এলাকা ভিত্তিক সংবাদ