ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
    ⊙ কারিগরি ত্রুটি সমাধান, ফের সচল আরটিজিএস লেনদেন     ⊙ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী     ⊙ চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ     ⊙ প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা     ⊙ ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠনে ব্যস্ত আইজেনকোট     ⊙ গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই-তথ্য প্রতিমন্ত্রী     ⊙ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে     ⊙ শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার তাগিদ রাষ্ট্রপতির     ⊙ নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা     ⊙ পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর     ⊙ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪     ⊙ ‘আমি কি ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা     ⊙ ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত     ⊙ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা     ⊙ কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা গ্রেফতার

যুক্তরাষ্ট্রে সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা গ্রেফতার
জনতার কথা বলে।
Daily Barta Post
সংগৃহীত ছবি
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এক ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।  
 
স্থানীয় সময় গত রোববার (১৩ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) জানায়, সাদ্দাম সরকারের সঙ্গে ওই ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। তদন্তের পর তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম রাদ আলানবাগি।  
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানায়, আলানবাগি ২০১৪ সালে নিউইয়র্ক হয়ে আইনগতভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। 
 
তবে পরবর্তী সময়ে তিনি তার বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের শর্ত লঙ্ঘন করেন বলে অভিযোগ করেছে বিভাগটি। চলমান তদন্তের স্বার্থে এর বেশি কোনো তথ্য জানাতেও অস্বীকৃতি জানিয়েছে ডিএইচএস। 
 
এইচএসআইয়ের পোস্টে আলানবাগিকে সাদ্দাম সরকারের একজন ‘উচ্চপদস্থ’ সাবেক কর্মকর্তা হিসেবে বর্ণনা করা হয়েছে।
 
সাদ্দাম হোসেনের দীর্ঘ শাসনামলে ইরাকের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী ছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অন্যতম প্রধান হাতিয়ার। এসব সংস্থার মাধ্যমে সাদ্দাম তার সরকারের বিরুদ্ধে প্রকৃত কিংবা কথিত হুমকি মোকাবিলা করতেন এবং ক্ষমতা ধরে রাখতেন।
 
তবে আলানবাগি কীভাবে অতীত পরিচয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ বা আইনি ব্যবস্থা নেওয়া হবে, সেটিও জানা যায়নি। মিশিগানে তার বিরুদ্ধে কোনো ফেডারেল অভিযোগপত্রও সরকারি ডেটাবেইসে পাওয়া যায়নি।
 
যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে কোনো ব্যক্তি কোনো সর্বাত্মকতাবাদী দলের সদস্য হলে তাকে দেশটিতে প্রবেশের অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে। এ ছাড়া ভিসা বা নাগরিকত্ব পাওয়ার আবেদনে মিথ্যা তথ্য দিলে তার বৈধ অভিবাসন-সংক্রান্ত মর্যাদা বাতিল, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার ও আজীবনের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার মতো শাস্তি হতে পারে। 
সাদ্দাম সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের এটি প্রথম ঘটনা নয়। ২০২০ সালে সাবেক ইরাকি কর্নেল সাদ আল কায়সি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হন। তাকে তিন বছরের প্রবেশন দেওয়া হয় এবং তার মার্কিন নাগরিকত্ব বাতিল করা হয়।
এলাকা ভিত্তিক সংবাদ